সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

সাবজেক্ট রিভিউ : সিভিল ইঞ্জিনিয়ারিং ও এর জব সেক্টরসমূহ

সাবজেক্ট রিভিউ : সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering)

আমি যদি বলি সেই প্রস্তর যুগ থেকেই সিভিল ইঞ্জিনিয়ারিং এর যাত্রা তাহলে মনে হয় একটুও ভুল বলা হবে না। পাথরে পাথর ঘষে আগুন জ্বালানোর পরপরই পাথর দিয়ে ঘর-বাড়ি নির্মাণ শুরু করে মানুষ। তবে তারা তখন ছিল অস্বীকৃত সিভিল ইঞ্জিনিয়ার। তারপর ধীরে ধীরে আজকের অবস্থায় এসেছে আমাদের সভ্যতা। এক কথায় সভ্যতাকে উন্নত করেছে এই সিভিল ইঞ্জিনিয়ারিং। দিনে দিনে প্রয়োজনের তাগিদে ও বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে সিভিল ইঞ্জিনিয়ারদের কাজে এসেছে নানা পরিবর্তন। তাই বলে সিভিল ইঞ্জিনিয়াররা শুধু যে বাড়িই নির্মাণ করে তা না। এর আছে বিভিন্ন ধরনের শাখা। আমি সেগুলো সংক্ষেপে উল্লেখ করছি।

Structural Engineering

সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ

প্রাকৃতিক বিভিন্ন শক্তি যেমন তাপমাত্রা, চাপ, বায়ুপ্রবাহ, ভূমিকম্প এগুলোর প্রভাব থেকে বিভিন্ন স্থাপনা যেমন বিল্ডিং, ব্রিজ, রাস্তাঘাট এগুলোকে কীভাবে উপযুক্ত উপাদান যেমন ইট, বালি, সিমেন্ট, রড এগুলো দিয়ে নিয়মমাফিক ডিজাইন করা যায় তা এখানকার মূল আলোচনার বিষয়।

Environmental Engineering

সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ

পানি, পানি দূষণ, পানি বিশুদ্ধকরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, ময়লা-আবর্জনা অপসারণসহ আরো অনেক বিষয় আছে এই শাখায়। 
Water Resource Engineering
সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ

পানি সরবরাহ, পানিসেচ, নদীভাঙন রোধ, নদী শাসন, বাঁধ, নদী-ধস ইত্যাদি এই শাখার মূল বিষয়।

Transportation Engineering

সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ

যানবাহনের জন্য বিভিন্ন রাস্তা, পরিবহনজনিত সমস্যা ও পরিবহন বিষয়ক সমস্ত কাজ যেমন সড়ক দুর্ঘটনা, ট্রাফিক জ্যাম, উপযুক্ত রুট ও সেগুলোর ডিজাইন নিয়ে আলোচনা করা হয় এই শাখায়।

Geotechnical Engineering

সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ

এ শাখায় আলোচনা করা হয় মাটি ও এর বিভিন্ন বৈশিষ্ট সম্পর্কে। স্থাপনার সাথে মাটির সম্পর্ক নিয়ে আলোচনা করে। এছাড়াও রিটেইনিং ওয়াল, ফাউন্ডেশন ও বাঁধ নিয়েও আলোচনা করা হয় এ শাখায়।

Construction Engineering


সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ

একটি স্থাপনা তৈরি করতে কী কী লাগে, কীভাবে সেটা করতে হয়, কী কী বিষয় মাথায় রাখতে হয়, কীভাবে কোন্‌টার ব্যবহার করতে হয় তার সবকিছু আলোচনা করা হয় এই শাখায়।

Urban & Community Planning

সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ

একটি গোষ্ঠি বা সম্প্রদায়ের জীবন-ব্যবস্থা কীভাবে সুন্দর করা যায়, কীভাবে সুপরিকল্পনা করে একটি শহর বা নগরকে উন্নত ও সমৃদ্ধ করা যায় তা এই শাখার মূল বিষয়।

এছাড়াও আরো অনেক শাখা আছে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ।

এবার আসা যাক আমাদের হাবিপ্রবি’তে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সম্পর্কে।
হাবিপ্রবি’তে ২০১৫ সাল থেকে যাত্রা শুরু করে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এখন পর্যন্ত ৪ টি ব্যাচ এই ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। এ ডিপার্টমেন্ট-য়ে এখনও পর্যন্ত মোট ৪ জন শিক্ষক যারা দেশের প্রসিদ্ধ সব ভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।আর তাদের কারণেই আমাদের ডিপার্টমেন্টটা এগিয়ে যাচ্ছে।

নিচে তাঁদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি।
  • Md. Belal Hossain, Assistant Professor (Chairman) [Former Student of RUET]
  • Md. Roknuzzaman, Assistant Professor [Former Student of RUET]
  • Md. Ibrahim Mostazid, Lecturer [Former Student of CUET]
  • Md. Rashedul Haque, Assistant Professor [Former Student of KUET]
ব্যক্তিগতভাবে বলতে গেলে, আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্যার এতটা আ ন্তরিক যে অবাক না হয়ে পারা যায় না। আমাদের যেকোন ধরনের সমস্যা তারা খুবই আন্তরিকতার সাথে সমাধান করে দেন। আর প্রত্যেক স্যারের এই আন্তরিকতার কারণে ডিপার্টমেন্ট বেশ ভালভাবে এগিয়ে যাচ্ছে। আর যেকোন প্রয়োজনে যেকোন স্যারের কাছে গেলে তারা খুবই খুশি হন এবং সাহায্য করেন।

জব সেক্টরসমূহ (Job Sectors)

প্রতিটা সাবজেক্ট পছন্দের আগে সবার মাথায় প্রথমেই এই বিষয়টিই কাজ করে আর সেটা হলো এই সাবজেক্টের জব সেক্টর কেমন? হ্যাঁ। সেটাই বলছি। এক কথায় বলতে গেলে, সিভিলের জব সেক্টর সর্বত্র। অহংকার করে বলছি না।প্রতিদিন পত্রিকা খুলবেন। বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি দেখবেন। সিভিল পাবেনই। আমি প্রত্যেকটা সেক্টরের কথাই উল্লেখ করার চেষ্টা করছি।

পাবলিক বা সরকারি সেক্টর

ক) ক্যাডার
১. BCS (PWD), BCS (RHD), BCS (BR), BCS (BB)
খ) নন-ক্যাডার
২. Local Government Engineering Department (LGED)
৩. Department of Public Health Engineering (DPHE)
৪. Disaster & Environmental Engineering (DEE) ইত্যাদি
গ) পাওয়ার সেক্টর
৫. Bangladesh Power Development Board (BPDB)
৬. Bangladesh Rural Electrification Board (REB)
৭. Power Grid Company of Bangladesh Limited (PGCB)
৮. Electricity Generation Company of Bangladesh (EGCB)
৯. Dhaka Power Distribution Company Ltd. (DPDC)
১০. Dhaka Electric Supply Company Limited DESCO
১১. Petro-Bangla
১২. North-West Power Generation Company Limited (NWPGCL)
১৩. Gas Transmission Company Limited (GTCL) ইত্যাদি
ঘ) আর্থিক প্রতিষ্ঠানসমূহ
১৪. Bangladesh Bank (BB)
১৫. Bangladesh Krishi Bank (BKB)
১৬. Rajshahi Krishi Unnayan Bank (RAKUB)
১৭. Sonali Bank
১৮. Rupali Bank
১৯. Agrani Bank
২০. Janata Bank
২১. Basic Bank ইত্যাদি
ঙ) রিসার্চ ইন্সটিটিউট
২২. Rice Research Institute (RRI)
২৩. Bangladesh Agricultural Development Corporation (BADC)
২৪. Bangladesh Agricultural Research Institute (BARI)
২৫. Bangladesh Rice Research Institute (BRRI)
২৬. Bangladesh Atomic Energy Commission (BAEC)
২৭. Bangladesh Rural Development Board (BRDB)
২৮. Bangladesh Standards and Testing Institution (BSTI)
২৯. Bangladesh Chemical Industries Corporation (BCIC) ইত্যাদি

প্রাইভেট সেক্টর

৩০. বিভিন্ন Construction Farms
৩১. Advanced Chemical Industries (ACI)
৩২. Bangladesh Steel Re-Rolling Mills (BSRM)
৩৩. Kabir Steel Re- Rolling Mills (KSRM)
৩৪. Bandar Steel Industries (BSI)
৩৫. Cement Factories
৩৬. Private Universities ইত্যাদি

অন্যান্য সেক্টরসমূহ

৩৭. Universities
৩৮. Water Supply and Sewerage Authority (WASA) [Dhaka, Chattogram, Rajshahi, Khulna]
৩৯. Rajdhani Unnayan Kartripakkha (RAJUK)
৪০. Khulna Development Authority (KDA)
৪১. Rural Development Academy (RDA)
৪২. City Corporation
৪৩. Bangladesh Inland Water Transport Authority (BIWTA)
৪৪. Bangladesh Road Transport Authority (BRTA)
৪৫. Bangladesh Inland Water Transport Corporation (BIWTC) ইত্যাদি

আর তাই সিভিলের জব সেক্টর সম্পর্কে চিন্তা করার কিছু নেই। একটু ভালভাবে পড়াশোনা করলে এখান থেকে যেকোন জায়গায় যাওয়া সম্ভব। তাই, যে কেউ কোনোরকম দুশ্চিন্তা ছাড়াই সিভিল ইঞ্জিনিয়ারিং-য়ে ভর্তি হতে পারে।

সিভিল ইঞ্জিনিয়ারিং হাবিপ্রবি

আমরা ছিলাম হাবিপ্রবি’তে সিভিল ইঞ্জিনিয়ারিং-য়ে ভর্তি হওয়া সর্বপ্রথম ব্যাচ। আমাদের কোনো প্রকার ল্যাব ছিল না। প্রথম কয়েক সেমিস্টার কোনো সমস্যা না হলেও ডিপার্টমেন্টাল সাবজেক্ট শুরু হওয়ার পর আমরা একটা ল্যাবের প্রয়োজন অনুভব করি। এক্ষেত্রে স্যারেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে গেছেন আমাদের অভাব পূরণের।
আর এখন আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রায় সবই আছে। এমনকি আমরা একটি ল্যাবরেটরি রুমও পেয়েছি। 
 
সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ
ডিজিটাল ইউটিএম মেশিন, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল্‌স ল্যাব, হাবিপ্রবি

সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ
রকওয়েল হার্ডনেস টেস্টিং মেশিন

সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ
মেকানিক্যাল সিভ শেকার

সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ
লিকুইড লিমিট টেস্টিং এ্যাপারেটাস

 
সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ
ওভেন

 
সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিভিউ
স্ট্যান্ডার্ড ও মডিফায়েড প্রক্টর টেস্টিং এ্যাপারেটাস


আর নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এটি বেশ সুখবর। কারণ, আমরা যেসকল সমস্যা মোকাবিলা করে এসেছি তোমাদের তা বিন্দুমাত্রও হবে না, ইনশাল্লাহ। এছাড়াও আমরা ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করি। 
আর স্যারেরা এ বিষয়ে তাদের সর্বোচ্চ সহযোগিতা ও উৎসাহ প্রদান করে থাকেন। 




তাই, যারা নতুন ভর্তি হতে যাচ্ছো তারা একটা দারুণ শিক্ষা, গবেষণাসমৃদ্ধ পরিবেশ লাভ করতে যাচ্ছো। এছাড়াও আমরা প্রায় প্রতি বছর বিভিন্ন ডিপার্টমেন্টাল ট্যুর, পিকনিক, অনুষ্ঠান ইত্যাদি উদযাপন করে থাকি। তাই চিন্তার কোনো কারণ নেই।






স্বাগতম, এই সবুজ ক্যাম্পাসে!

লেখনীতে-
মামুন মেহেদী
ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
লেভেল-৪ সেমিস্টার-২

সোমবার, ৩ এপ্রিল, ২০১৭

1. Soil & Soil Engineering


Geotechnical Engineering:
Geotechnical Engineering is the branch of Civil Engineering concerned with the study of behavior of soils under the influence of loading forces and soil water interactions. This knowledge is applied to the design of foundations , retaining walls, earth dams, clay liners and geosynthetics for waste containment. 
Geotechnical Engineering is important in  Civil Engineering but also has applications in military, mining, petroleum and other engineering disciplines that are concerned with construction occurring on the surface or within the ground.

Introduction To Soil Mechanics
Soil
The term 'soil' has various meanings depending upon the general professional field.
As an agricultural sense, soil is the substance existing on the earth surface which grows and develops plant life.
As the geological sense, soil is the material in the relatively thin surface zone within which roots or occurred and all the rest of the crust is grouped under the the term 'rock' irrespective of its hardness.
To an engineer, soil is the unaggregated or uncemented deposits of mineral or organic particles or fragments covering large portion of the earth crust.
Soil is used as a construction material in various Civil Engineering projects and it supports structural foundations. Thus, Civil engineers must study the properties of soil such as its origin, grain size distribution, ability to drain water, compressibility, shear strength and load bearing capacity.

Soil Mechanics
Soil Mechanics is the branch of Civil Engineering that deals with the study of physical properties of soil and the behavior of soil masses subjected to various types of loading.

Soil Engineering
Soil Engineering is the application of the principles of soil mechanics to practical problems.

Scope of Soil Engineering
i) Foundations: Every Civil Engineering structure whether it is a building, a bridge or a dam is founded on or below the surface of the earth. Foundations are required to transmit the load of the structure to soil safely and efficiently.

A foundation is termed shallow foundation when it transmits the load to upper strata of earth.

 Figure: Shallow Foundation

A foundation is called deep foundation when the load is transmitted to strata at considerable depth below the ground surface. 

 Figure: Deep Foundation

ii) Retaining Structure: When sufficient space is not available for a mass of soil to spread and form a safe slope, structure is required to retain the soil. An earth retaining structure is also required to keep the soil at different levels on its either side.

 Figure: Retaining wall

 Figure: Sheet Pile

The retaining structure may be rigid retaining wall or a sheet pile bulkhead which is relatively flexible.

iii) Stability of Slopes: If soil surface is not horizontal, there is a component of weight of the soil which tends to move it downward and thus causes instability of slopes. The slope may be natural or manmade. Soil Engineering provides the method for checking the stability of slopes.


Figure: a) Slopes filling b) Slopes cutting

iv) Underground Structure: The design and construction of underground structure such as tunnel, shaft and conduits required elevation of forces exerted by the soil on the structure. A tunnel constructed below the ground surface and a conduit laid below the ground surface.

Figure: Tunnel

Figure: Conduit
 
v) Pavement Design: A pavement is a hard crust placed on soil for the purpose of providing a smooth and strong surface on which vehicles can move. The behavior of  sub-grade under various conditions of loading and environmental changes is studied in soil engineering.
vi) Earth Dam: Earth dams are huge structures in which soil is used as a construction material. The earth dams are built for creating water reservoirs.
 Figure: Pavement Design

vii) Miscellaneous soil problem: The geotechnical engineer has sometimes to tackle to miscellaneous problem related with soil such as soil heave, soil subsidence, frost heave, shrinkage and swelling of soil.

1. Concrete & Reinforced Concrete



Concrete
Concrete is a stone like material obtained by permitting a carefully proportioned mixture of cement, sand or gravel or other aggregate and water to harden in forms of the shape and dimensions of the desired structure. Here, cement is a binding material and aggregate is filling material.



Properties of Concrete
i) It is strong in compression and suitable for member subjected to compression like column.
ii) It is relatively brittle in nature.
iii) Tensile strength is low as compared with its compressive strength.

Reinforced Concrete
When steel reinforcement is used in the concrete at the place where the section is subjected to tensile stress then it is called reinforced concrete.
The reinforcement usually round steel rods with appropriate surface deformation to provide interlocking. When the reinforcement completely surrounded by the hardened concrete mass. It forms an integral part of the member.

N.B.:Concrete is weak in tensile stress compared to its compressive stress. To offset this limitation, steel reinforcement is used in concrete.

Advantages of reinforced concrete
i) It has a good compressive strength.
ii) It has high tensile strength.
iii) It has good resistance to damage by fire.
iv) It protects steel bars from buckling and twisting at high temperature.
v) Much greater ductility and toughness of steel makes reinforced concrete to more suitable for use in different construction.
vi) Its maintenance cost is practically low.
vii) It can be molded to any desired shape safely.
viii) RCC is more durable than CC.

Disadvantages of reinforced concrete
i) It needs mixing, casting and curing, all of which affect the final strength of concrete.
ii) The cost of the forms used to cast concrete is relatively high.
iii) It has low compressive strength as compared to steel (The ratio about 1:10 depending on material) which leads to large sections in columns or beams of multi-storey building.
iv) Crack develops in the concrete due to shrinkage and application of live loads.

Reasons behind using mild steel as reinforcement in RCC
It is observed that all the requirements of a good reinforcing material are fulfilled by mild  steel. Thats why mild steel is used as common reinforcing material for RCC.

Requirements of a good reinforcing material
i) Should be able to develop perfect bond with concrete.
ii) Coefficient of thermal expansion should be nearly the same as that of concrete.
iii) Should have high tensile strength and long durability.
iv) Should easily be cut and bent.
v) Should not produce any harmful effect or reaction combining with concrete.
vi) Should be easily available.

Pre-stressed concrete
A special way has been found however to use steels and concrete of very high strength in combination. This type of combination structure is known as pre-stressed concrete.
The steel bars are embedded in the concrete under high tension that is held in equilibrium by compressive stress in the concrete after hardening. Because of this pre-compression, the concrete in a flexural member will crack on the tension side at a much higher load then when not so pre-compressed. So, pre-stressed greatly reduced both the deflection and tensile cracks.
 




সাবজেক্ট রিভিউ : সিভিল ইঞ্জিনিয়ারিং ও এর জব সেক্টরসমূহ

সাবজেক্ট রিভিউ : সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering) আমি যদি বলি সেই প্রস্তর যুগ থেকেই সিভিল ইঞ্জিনিয়ারিং এর যাত্রা তাহলে মনে হয় এক...